ঢাকা, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২, ১৪ রমজান ১৪৪৭

কোটালীপাড়ায় ৭০ উদ্ধ এক বৃদ্ধাকে অমানবিক নির্যাতন


প্রকাশ: ৫ অগাস্ট, ২০২১ ১০:৪৭ পূর্বাহ্ন


কোটালীপাড়ায় ৭০ উদ্ধ এক বৃদ্ধাকে অমানবিক নির্যাতন

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় লক্ষ্মী রাণী বাড়ৈ নামে স্বামী-সন্তানহারা ৭০ বছরের এক বৃদ্ধাকে অমানবিক নির্যাতন করা হয়েছে। লক্ষ্মী রাণী বাড়ৈ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। 

গত বুধবার (০৪ আগস্ট) উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পলোটানা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় লক্ষ্মী রাণী বাড়ৈর দেবর সদানন্দ বাড়ৈ বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। লক্ষ্মী রাণী বাড়ৈ পলোটানা গ্রামের মৃত নিত্যানন্দ বাড়ৈর স্ত্রী। 

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় লক্ষ্মী রাণী বাড়ৈ বলেন, আমাদের বাড়ির নগেন্দ্রনাথ বাড়ৈর ছেলে চিন্ময় বাড়ৈ (৩৫) গত বুধবার আমার রোপনকৃত একটি আম গাছ কেটে ফেলে। এ সময় আমি বাঁধা দিতে গেলে আমাকে বেদম মারধর করে । এছাড়া এই মারধরে ঘটনায় আমি বা আমার পক্ষ থেকে কেউ মামলা করলে আমাকে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়। 

লক্ষ্মী রাণী বাড়ৈর দেবরের ছেলে ছাত্রলীগ নেতা সম্রাট বাড়ৈ বলেন, আমার জেঠা বেঁচে নেই। তার কোন সন্তানও নেই। এর আগেও চিন্ময় বাড়ৈ আমার জেঠি মাকে ৩বার মারধর করেছে। আমরা প্রতিবাদ করতে গেলে চিন্ময় বাড়ৈ আমাদেরকেও জীবননাশের হুমক দেয়। আমরা এর সুষ্ঠু বিচার চাই। 

এ বিষয়ে চিন্ময় বাড়ৈর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, লক্ষ্মী রাণী বাড়ৈ উঠানে পড়ে গিয়ে ব্যথা পেয়েছেন। আমি তাকে মারধর করিনি। 

কোটালীপাড়া থানার ভারপ্রপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।


   আরও সংবাদ

A PHP Error was encountered

Severity: Notice

Message: fwrite(): write of 34 bytes failed with errno=122 Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 263

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: /var/cpanel/php/sessions/alt-php56)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: