ঢাকা, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ জৈষ্ঠ্য ১৪৩২, ১৭ শাবান ১৪৪৭

কবুতর উড়িয়ে আন্তর্জাতিক সামরিক ক্রীড়া দিবস উদ্বোধন


প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:০৩ পূর্বাহ্ন


কবুতর উড়িয়ে আন্তর্জাতিক সামরিক ক্রীড়া দিবস উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: সশস্ত্র বাহিনী বিভাগের প্রশিক্ষণ পরিদপ্তরের মহাপরিচালক এয়ার কমোডর এস এম মুয়িদ হোসেন কবুতর উড়িয়ে আন্তর্জাতিক সামরিক ক্রীড়া দিবস-২০২২ উদ্বোধন করেন। 

আজ শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সশস্ত্র বাহিনী বিভাগের প্রশিক্ষণ পরিদপ্তরের তত্ত্বাবধানে ঢাকা সেনানিবাস বিমান বাহিনী ঘাঁটির বঙ্গবন্ধু খেলার মাঠে জগিং ও র্যালী আয়োজন করা হয়। আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান হয়। 

র‍্যালীটি বিএএফ ঘাঁটি বঙ্গবন্ধু খেলার মাঠ থেকে শুরু হয়ে স্ট্যাটিক সিগন্যাল ব্যাটালিয়ন-এফসি (আর্মি)-জিয়া কলোনী-আইএসএসবি গেইট হয়ে বিএএফ শাহিন কলেজ কুর্মিটোলা মাঠে এসে সমাপ্ত হয়। এতে জগিং ও র্যালীতে সেনা, নৌ ও বিমান বাহিনীর বিভিন্ন পদবীর বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন। 

আন্তর্জাতিক সামরিক ক্রীড়া সংস্থার সদস্য হিসেবে বাংলাদেশে এই প্রথমবারের মত আন্তর্জাতিক সামরিক ক্রীড়া দিবস উদ্‌যাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অলিম্পিক অ্যাসোসিয়েশনের পরেই পৃথিবীর অন্যতম ক্রীড়া সংগঠন হচ্ছে আন্তর্জাতিক সামরিক ক্রীড়া সংস্থা। ১৯৭৭ সাল হতে বাংলাদেশ এ সংগঠনের সদস্য। বিশ্বের ১৪০টি দেশ এ সংগঠনের সদস্য। 
 


   আরও সংবাদ