ঢাকা, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ জৈষ্ঠ্য ১৪৩২, ১৭ শাবান ১৪৪৭

রিয়াদে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন


প্রকাশ: ৫ অগাস্ট, ২০২৫ ০৫:১৫ পূর্বাহ্ন


রিয়াদে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন

নিজস্ব প্রতিবেদক 
সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এই উপলক্ষ্যে আজ রিয়াদে দূতাবাসের অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভাপতির বক্তৃতায় রাষ্ট্রদূত দেলওয়ার হোসেন বলেন, আমাদের সামনে ন্যায়, সাম্যভিত্তিক, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্র গঠনের সুযোগ এসেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেয়ার জন্য যার যার অবস্থান থেকে প্রচেষ্টা অব্যাহত রাখতে তিনি সকলের প্রতি আহবান জানান।

এছাড়া, অর্থনীতির চাকা সচল রাখার জন্য সৌদি আরবে বসবাসকারী প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবাইকে বৈধপথে রেমিট্যান্স পাঠানোর জন্য আহবান জানান।

দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও  প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়। পরে জুলাই অভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এসময় বিশিষ্ট ব্যক্তিবর্গ, বাংলাদেশি শিক্ষার্থী ও কমিউনিটি সদস্যসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

আলোচনাসভা শেষে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।


   আরও সংবাদ