ঢাকা, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ জৈষ্ঠ্য ১৪৩২, ১৮ শাবান ১৪৪৭

করোনাকালে দেড় কোটি পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে সরকার


প্রকাশ: ৯ জুন, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


করোনাকালে দেড় কোটি পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে সরকার

স্টাফ রিপোর্টার : করোনা পরিস্থিতিতে সৃষ্ট দুর্যোগে সারাদেশে সাধারণ মানুষের কষ্ট লাঘবে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে সরকার। এ পর্যন্ত সারাদেশে প্রায় দেড় কোটি পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সেলিম হোসেন এক বার্তায় এ তথ্য জানান।

৬৪ জেলার জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গতকাল ৮ জুন পর্যন্ত সারাদেশে চাল বরাদ্দ দেয়া হয়েছে দুই লাখ ১ হাজার ৪১৭ মেট্রিক টন এবং বিতরণ করা হয়েছে এক লাখ ৬৭ হাজার ৭৯৫ মেট্রিক টন।

এতে উপকারভোগী পরিবার সংখ্যা এক কোটি ৪৭ লাখ ২৯ হাজার ৫৩২ টি এবং উপকারভোগী লোকসংখ্যা ছয় কোটি ৫২ লাখ ৯৩ হাজার ৭২০ জন। 

নগদ বরাদ্দ দেয়া হয়েছে ১শ ১৬ কোটিরও বেশী টাকা। এরমধ্যে সাধারণ ত্রাণ বাবদ নগদ বরাদ্দ দেয়া হয়েছে ৯১ কোটি ১৩ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা এবং বিতরণ করা হয়েছে ৭৮ কোটি ১ লাখ ৫২ হাজার ৬৬১টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা  ৯৪ লাখ ৪৪ হাজার ৬৮৯ টি এবং উপকারভোগী লোকসংখ্যা ০৪ কোটি ২১ লাখ ৩৫ হাজার ৮৪০ জন। 

শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেয়া হয়েছে ২৫ কোটি ৫৪ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ২০ কোটি ৯৮ লাখ ২৭ হাজার ৮৫৪ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ৬ লাখ ৬৭ হাজার ৮১৩ টি এবং লোকসংখ্যা ১৩ লাখ ৭৯ হাজার ৩৭৪ জন।


   আরও সংবাদ