A PHP Error was encountered

Severity: Warning

Message: fopen(/var/cpanel/php/sessions/alt-php56/ci_session99642c4de6e5164b21f3ea32fe514d05e616139b): failed to open stream: No space left on device

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 172

Backtrace:

File: /home/bnnews24/public_html/application/controllers/SS_shilpi.php
Line: 5
Function: __construct

File: /home/bnnews24/public_html/index.php
Line: 316
Function: require_once

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_start(): Failed to read session data: user (path: /var/cpanel/php/sessions/alt-php56)

Filename: Session/Session.php

Line Number: 143

Backtrace:

File: /home/bnnews24/public_html/application/controllers/SS_shilpi.php
Line: 5
Function: __construct

File: /home/bnnews24/public_html/index.php
Line: 316
Function: require_once

একদিনে সর্বোচ্চ মৃত্যু রেকর্ড আজ ৬৪
ঢাকা, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ জৈষ্ঠ্য ১৪৩২, ১৮ শাবান ১৪৪৭

একদিনে সর্বোচ্চ মৃত্যু রেকর্ড আজ ৬৪


প্রকাশ: ৩০ জুন, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


একদিনে সর্বোচ্চ মৃত্যু রেকর্ড আজ ৬৪

স্টাফ রিপোর্টার : সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৬৪ জনের মৃত্যু হয়েছে। দেশে যা এ যাবত কালের একদিনে সর্বোচ্চ মৃত্যু রেকর্ড আজ। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৮৪৭ জনে। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৮২ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৪৮৩ জনে।

আজ মঙ্গলবার (৩০ জুন) দুপুর দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা জানান, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৮৪৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫৯ হাজার ৬২৪ জন। 

এছাড়া একই সময়ে সারাদেশে ৬৮টি ল্যাবের মধ্যে ৬৬টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮ হাজার ৮৬৩টি। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৪২৬ টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে সাত লাখ ৬৬ হাজার ৪৬০টি।

তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় যাওয়া ৬৪ জনের মধ্যে ৫২ জন পুরুষ ও ১২ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে ৩১ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট  বিভাগে দুইজন করে ছয়জন, খুলনা ও রাজশাহী বিভাগে সাতজন করে ১৪ জন। 

মারা যাওয়া ৬৪ জনের মধ্যে হাসপাতালে ৫১ জন, বাসায় ১৩ জন মারা গেছেন। মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে তিনজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছয় জন ও ৩১ থেকে ৪০ বছরের মধ্যে সাতজন রয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৪৪৯ জন ও আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৪৪ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ২৬ হাজার ৫৮৭ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৫ হাজার ১৪৫ জন।

দেশে গত ৮ মার্চ করোনা ভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


   আরও সংবাদ