প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২০ ১৩:১৩ অপরাহ্ন
চৌগাছা (যশোর) সংবাদদাতা : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষায় দুই জেলার আরো ২৬টি নমুনা পজেটিভ ফল দিয়েছে।
আজ সোমবার (২২ সেপ্টম্বর) রাতে পরীক্ষা শেষে মঙ্গলবার সকালে এই ফল প্রকাশ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, এদিন তাদের ল্যাবে সন্দেহভাজন করোনা রোগীদের শরীর থেকে নেওয়া মোট ১১৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯৩টি নেগেটিভ ফল দেয়।
এদিন যশোর জেলার মোট ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৩টি নমুনা পজেটিভ ফল দিয়েছে।
এছাড়া মাগুরার ২০টি নমুনা পরীক্ষা করে তিনটি পজেটিভ পাওয়া যায়। আর নড়াইলের দুটি নমুনা পরীক্ষা করে নেগেটিভ ফল মেলে।
ফলাফল সকালেই সংশ্লিষ্ট তিন জেলার সিভিল সার্জনদের অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন।
স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, সোমবার বিকেল চারটা পর্যন্ত যশোর জেলায় মোট তিন হাজার ৭৭১ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়। এদের মধ্যে দুই হাজার ৬৮৫ জন ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ৪৪ জন।