ঢাকা, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ জৈষ্ঠ্য ১৪৩২, ১৭ শাবান ১৪৪৭

য‌শো‌রে ক‌লেজ ছাত্রীর আত্মহত্যা


প্রকাশ: ৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


য‌শো‌রে ক‌লেজ ছাত্রীর আত্মহত্যা

য‌শোর থেকে খান সাহেব : যশোরের শার্শায়  বিষপা‌নে খাদিজা খাতুন (১৮) না‌মে এক ক‌লেজ ছাত্রী আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮ টার সময় এই ঘটনা ঘটে।

সে উপ‌জেলার গোগা বাজার পাড়ার আবুল বাসারের মেয়ে এবং গোগা ক‌লে‌জে লেখাপড়া কর‌তো। 

ইউপি মেম্বর মিজানুর রহমান জানান, ওই তরুণী  মা-বাবার ওপর অভিমান করে বিষ খেয়ে আত্মহত্যা করেন। ডাক্তারের কাছে নেয়ার পথে সে মারা যান।

প্রতিবেশীরা জানান, খা‌দিজা ভালোবেসে ইখলিয়াস হোসেনকে বিয়ে করে। তার পরিবার এ বিয়ে মেনে না নেয়ায় অভিমান করে বিষপান ক‌রে। 

পুলিশ জানায়, অপমৃত্যু মামলা হয়েছে। দুই পরিবারের সম্মতিতে তাকে দাফনের ব্যবস্থা করা হচ্ছে।


   আরও সংবাদ