ঢাকা, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২, ১৪ রমজান ১৪৪৭

চৌগাছায় ছাত্রলীগ নেতাসহ পরোয়ানাভূক্ত ১২ আসামী আটক


প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২০ ২০:৫০ অপরাহ্ন


চৌগাছায় ছাত্রলীগ নেতাসহ পরোয়ানাভূক্ত ১২ আসামী আটক

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় উপজেলা ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত ১২ আসামীকে আটক করেছে চৌগাছা থানা পুলিশ। 

রোববার (১৫ নভেম্বর) ভোর রাতে তাদের গ্রেপ্তার করা হয়। চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব জানিয়েছেন গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত ১২ আসামীকে আটক করে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তাররা হলেন- আব্দুল মজিদ, কামাল হোসেন, আতিয়ার রহমান, মিলন হোসেন, জমির আলী, আরিফ, সোহরাব, রাজু, মজনু, সাজু, ইমরান, ও সাইফুল ইসলাম সুমন। এদের মধ্যে সাইফুল ইসলাম সুমন উপজেলা ছাত্রলীগ নেতা। তারা সবাই উপজেলার বুন্দেলীতলা গ্রামের বাসিন্দা। 

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বলেন আটককৃতরা সকলেই একটি হত্যা মামলার কাউন্টার মামলার আসামী। তাদের রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান। 

তিনি আরও জানান এই ১২ জনের সাথে নিয়মিত মামলার আসামী মেহেদী ও শামীম রেজা ওরফে রানাকেও আদালতে পাঠানো হয়েছে। 


   আরও সংবাদ

A PHP Error was encountered

Severity: Notice

Message: fwrite(): write of 34 bytes failed with errno=122 Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 263

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: /var/cpanel/php/sessions/alt-php56)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: