ঢাকা, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ জৈষ্ঠ্য ১৪৩২, ১৭ শাবান ১৪৪৭

য‌শো‌রের ধ‌র্ষিত কি‌শোরীর পুত্র সন্তান প্রসব


প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


য‌শো‌রের ধ‌র্ষিত কি‌শোরীর পুত্র সন্তান প্রসব

য‌শোর থেকে খান সাহেব : য‌শো‌রে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের মণিরামপুর শাখার সহকারি কর্মকর্তা গোলাম কিবরিয়ার ধর্ষণের শিকার ১০ বছরের কি‌শোরী পুত্র সন্তানের মা হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের গাইনী বিভাগের আবাসিক সার্জন নিলুফার ইসলাম এমিলি সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন। 

বিষয়টি নিশ্চিত করে হাসপাতাল তত্ত্বাবধায়ক আবুল কালাম আজাদ লিটু জানান, বর্তমানে মা এবং সন্তান দুই জন সুস্থ আছে। কিন্তু প্রসূতি শিশুর অবস্থা গুরুতর।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন জানান, নবজাতকের পরিচয় শনাক্ত করার জন্য ডিএনএ টেস্ট করানো হবে।

ঘটনার বিবর‌নে জানাযায় ঝিনাইদহের শৈলকূপা থানার আসাননগর গ্রামের মৃত চাঁদ আলী বিশ্বাসের ছেলে ও পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের মণিরামপুর শাখার সহকারি কর্মকর্তা গোলাম কিবরিয়া (৫৫) মণিরামপুরের পৌর এলাকার তাহেরপুর গ্রামে সুজায়েত আলীর বাড়িতে ভাড়া থাকেন। 

ভাড়া বাড়িতে কাজ করার জন্য মণিরামপুর উপজেলার মাছনা গ্রামের ওই শিশুকে নিয়ে আসেন। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে শিশুটিকে ধর্ষণ করে। পরবর্তীতে একই ভাবে ধর্ষণ করে আসছিল। পাঁচ মাস শিশুটি অন্ত:সত্বা হয়ে পড়ে।

এ ঘটনায় ডাক্তারী পরীক্ষাও অন্ত:সত্বার রিপোর্ট আসলে ১ জুলাই গোলাম কিবরিয়াকে আসামি করে মামলা করে। এই দিন তাকে পুলিশ আটক করে জেলহাজতে প্রেরণ করেন।


   আরও সংবাদ