প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
যশোর থেকে খান সাহেব : যশোরের চৌগাছায় সড়ক দূর্ঘটনায় ৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৫ জনকে চৌগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
রোববার সকাল ১০ টায় চৌগাছা শার্শা সকের দিঘলসিংহা গ্রামের মোড়ে একটি ট্রাক (ঢাকা মেট্র-ট-১৮-৫৫৭৪) ইজিবাইকে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে।
এতে ইজিবাইকের ৭ জন যাত্রী আহত হয়।
লআহতরা হলেন, শার্শা উপজেলার বেলতা গ্রামের শুরুজের মেয়ে মিতা (১১), একই এলাকার আব্দুস সামাদের স্ত্রী রোকেয়া বেগম (৬৫), এবং মেয়ে তানিয়া (৩৩), চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী সুমাইয়া (১৬), ঢেকিপুতা গ্রামের মাজেদুল ইসলামের স্ত্রী বিলকিচ বেগম (৩৫), মাসিলা গ্রামের মতিয়ার রহমানের ছেলে ইব্রাহিম হোসেন (৪০) ও হাজি সর্দার মর্ত্তুজ আলী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী রুনা খাতুন (১৪)।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চৌগাছা মডেল হাসপাতালে নিয়ে আসলে আহতদের মধ্যে ৫ জন হাসপাতালে ভর্তি করেন। এবং দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
চৌগাছা থানার ডিউটি অফিসার এসআই মাহমুদ হাসান বলেন, আমরা এখনো খবর পাইনি, আপনার কাছ থেকেই জানতে পারলাম এখনি ফোর্স পাঠাচ্ছি।