ঢাকা, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ জৈষ্ঠ্য ১৪৩২, ১৭ শাবান ১৪৪৭

য‌শো‌রে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে নিহিত ব্যবসায়ী


প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


য‌শো‌রে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে নিহিত ব্যবসায়ী

য‌শোর থেকে খান সাহেব : মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে জীবন গেল চাল ব্যাবসায়ীর। মফিজুল ইসলাম যশোর সদর উপজেলার কচুয়া গ্রামের বাসিন্দা। 

মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের চাচত ভাই ইকবাল হোসেন জানান, মফিজুল ইসলাম দেড়মাস আগে একটি হিরো হোন্ডা মোটরসাইকেল ক্রয় করেছে। সেই মোটরসাইকেল নিয়ে আজ রাত ৯টার দিকে গ্রামের একটি রাস্তায় চালানো শিখছিল। এসময় রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে মাথায় প্রচন্ড আঘাত লাগে।

স্থার্নীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে রাত ১০টার দিকে ভর্তি করা হয়। ভর্তির কিছু সময় পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতালের সার্জারী বিভাগের ডাক্তার সুব্রত দেবনাথ জানান, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।


   আরও সংবাদ