ঢাকা, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২, ১৪ রমজান ১৪৪৭

ত্রাণের চাল আত্মসাতের দায়ে উপজেলা ভাইস চেয়ারম্যান বাচ্চু কারাগারে


প্রকাশ: ৮ ফেব্রুয়ারী, ২০২১ ১২:১২ অপরাহ্ন


ত্রাণের চাল আত্মসাতের দায়ে উপজেলা ভাইস চেয়ারম্যান বাচ্চু কারাগারে

মণিরামপুর (যশোর) সংবাদদাতা : যশোরের মণিরামপুরে ত্রাণের ৫৪৯ বস্তা চাল আত্মসাতের মামলায় উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্ত্তী বাচ্চুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার বেলা ১১টার দিকে যশোর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক ইখতিয়ারুল ইসলাম মল্লিক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বিবরণে বলা হয়েছে, গত বছরের ৪ এপ্রিল খুলনার মহেশ্বরপাশা থেকে যশোরের মণিরামপুরের উদ্দেশ্যে পাঁচ ট্রাক সরকারি ত্রাণের চাল আসে। যার মধ্যে এক ট্রাক চাল গোডাউনে লোড না দিয়েই স্থানীয় ভাই ভাই রাইচমিলে পাঠানো হয়।

খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৫৪৯ বস্তা চাল উদ্ধার এবং মিলমালিক ও ট্রাকড্রাইভারকে আটক করে। এই চালের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় মণিরামপুর থানার এসআই তপনকুমার সিংহ বাদী হয়ে মণিরামপুর থানায় মামলা করেন। এই ঘটনায় আটক দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। 

ওই জবানবন্দিতে তারা মণিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চুসহ কয়েকজনের নাম প্রকাশ করে। তদন্ত শেষে ওই ছয়জনকে অভিযুক্ত করে যশোর আদালতে এই চার্জশিট দাখিল করেন।

মামলার অন্য আসামিরা হলেন মণিরামপুর উপজেলার জুড়ানপুর গ্রামের একুব্বর মোড়লের ছেলে কুদ্দুস, রবিন দাসের ছেলে জগদীশ দাস, তাহেরপুর গ্রামের মৃত সোলাইমান মোড়লের ছেলে শহিদুল ইসলাম, বিজয়রামপুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে চালকল মালিক আব্দুল্লাহ আল মামুন ও খুলনা দৌলতপুরের মহেশ্বরপাশা গ্রামের রতন হাওলাদারের ছেলে ট্রাক-চালক ফরিদ হাওলাদার।

আদালত সূত্রে জানা যায়,আজ বেলা ১১টার দিকে মণিরামপুরের উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্ত্তী বাচ্চু আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


   আরও সংবাদ

A PHP Error was encountered

Severity: Notice

Message: fwrite(): write of 34 bytes failed with errno=122 Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 263

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: /var/cpanel/php/sessions/alt-php56)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: